ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

"মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় মেনে নিয়ে দৃঢ় প্রত্যয় প্রকাশ করলেন কমলা হ্যারিস"

reporter

প্রকাশিত: ০৫:৩৩:১৮অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

আপডেট: ০৫:৩৩:১৮অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

কমলা হ্যারিস

ছবি: কমলা হ্যারিস

গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পুনরায় বিজয়ী হওয়ায় ডেমোক্র্যাট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন। হ্যারিস বলেন, "ভোটের ফলাফল মেনে নিচ্ছি, তবে লড়াই ছাড়ছি না। আমাদের দেশের জন্য সংগ্রাম অব্যাহত থাকবে।"

বুধবার এক জনসমক্ষে দেওয়া বক্তব্যে কমলা হ্যারিস তার সমর্থকদের আশ্বস্ত করে বলেন, "এটা হতাশ হওয়ার সময় নয়। স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই চলবে।" তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, "মনে রাখুন, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের দেশের স্বপ্ন পূরণে লড়াই সবসময়ই মূল্যবান।"

হ্যারিস নারীদের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন। তিনি বলেন, "নারীদের স্বাধীনতার প্রশ্নে আমি কখনো পিছু হটবো না। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের মৌলিক নীতিগুলো রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব।"

ট্রাম্পকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে হ্যারিস আরও বলেন, "গণতন্ত্রের আসল সৌন্দর্য হলো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। এটি স্বৈরাচার থেকে গণতন্ত্রকে আলাদা করে।"

reporter