ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন নিয়ে ছাত্রদলের প্রতিবাদ

reporter

প্রকাশিত: ০৭:৩৭:৩৭অপরাহ্ন , ২৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৭:৩৭:৩৭অপরাহ্ন , ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এ প্রতিবাদ জানায়।

ছাত্রদল বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির ঐতিহাসিক কেন্দ্র মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইটের সময় পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রসংঘ মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সহযোগী হিসেবে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করে। সেই হিসেবে শহীদ মধুদার হত্যার নৈতিক দায় জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ, যা পরে ইসলামী ছাত্রশিবির নামে পরিচিত হয়, তাদেরই নিতে হবে।

ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, স্বাধীনতাবিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির কর্তৃক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। ছাত্রদল মনে করে, এটি এক গভীর ঔদ্ধত্যের প্রকাশ, যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সরাসরি বিরোধপূর্ণ।

এতে আরও উল্লেখ করা হয়, শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ অত্যন্ত ন্যাক্কারজনক। ইসলামী ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে প্রবেশ অনৈতিক এবং তাদের উচিত অনুতাপ ও বিবেকবোধ থেকে এমন কাজ থেকে বিরত থাকা।

ছাত্রদলের নেতারা বলেন, অপারেশন সার্চলাইটের সময় শহীদ মধুদার মতো অসংখ্য মানুষ শহীদ হন, যার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। কিন্তু ইসলামী ছাত্রশিবির নানা সময়ে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদের ও শহীদদের অবমাননা করেছে। মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করবে এবং শহীদদের প্রতি অসম্মান প্রদর্শন করবে।

reporter