ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

মেধাস্বত্ব চুরির অভিযোগে গুগল, মেটাসহ ছয় এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমস সাংবাদিকের মামলা

reporter

প্রকাশিত: ০১:০৯:০০অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:০৯:০০অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের গবেষণাকেন্দ্রের সামনে প্রতিষ্ঠানটির লোগো

ছবি: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের গবেষণাকেন্দ্রের সামনে প্রতিষ্ঠানটির লোগো

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির বিশ্লেষক প্রতিষ্ঠান থেরানোসের জালিয়াতি ফাঁস করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া নিউইয়র্ক টাইমসের সাংবাদিক জন ক্যারিরু এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ছয়টি প্রভাবশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার দাবি অনুযায়ী, গুগল, মেটা, ওপেনএআই, এক্সএআই (ইলন মাস্ক), অ্যানথ্রোপিক ও পারপ্লেক্সিটি তাদের বই অননুমোদিতভাবে চ্যাটবট প্রশিক্ষণে ব্যবহার করেছে, যা মেধাস্বত্ব লঙ্ঘন

গতকাল সোমবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ‘ব্যাড ব্লাড’ বইয়ের লেখক জন ক্যারিরু এবং আরও পাঁচজন লেখক যৌথভাবে মামলা করেন। মামলায় বলা হয়েছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো লেখকদের অনুমতি ছাড়া তাদের বই চুরি করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) প্রশিক্ষণে ব্যবহার করেছে

এ ধরনের মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ আগে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানকে নিয়ে উঠলেও, এটি ইলন মাস্কের এক্সএআইয়ের বিরুদ্ধে প্রথম মামলা। মামলাটি লড়ছেন আইনি প্রতিষ্ঠান ফ্রিম্যান নরম্যান্ড ফ্রাইডল্যান্ড। এখন পর্যন্ত অভিযুক্ত কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

reporter