ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

মেধাভিত্তিক ভর্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

reporter

প্রকাশিত: ১২:২৩:০২অপরাহ্ন , ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:২৩:০২অপরাহ্ন , ১৭ নভেম্বর ২০২৪

মিরপুর সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা - ছবি - ইন্টারনেট

ছবি: মিরপুর সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা - ছবি - ইন্টারনেট

মেধাভিত্তিক ভর্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে রাস্তায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা স্কুলের গেট ভেঙে রাস্তায় নেমে আসে। ফলে মিরপুর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

মোহাম্মদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে, বেলা সোয়া ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অবস্থান অব্যাহত রেখেছে।

এর আগে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে অনলাইনে প্রচারণা চালায় এবং নির্ধারিত সময়ে সড়ক অবরোধের সিদ্ধান্ত নেয়।

তাদের দাবির বিষয়ে কোনো সমাধানে পৌঁছাতে না পারায় তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

(সূত্র: ইউএনবি)

reporter