ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ০৮:৪০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

মেট্রোরেল কার্ডে অনলাইন রিচার্জ চালু: জানুন পুরো প্রক্রিয়া

reporter

প্রকাশিত: ০৪:২৬:০৬অপরাহ্ন , ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ০৪:২৬:০৬অপরাহ্ন , ২৫ নভেম্বর ২০২৫

মেট্রোরেল

ছবি: মেট্রোরেল

আজ মঙ্গলবার থেকে মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জ করার সুবিধা চালু হয়েছে। এখন আর রিচার্জের জন্য স্টেশনে যেতে হবে না—দেশের যেকোনো জায়গা থেকে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ করা যাবে।

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল) শেখ মইনউদ্দিন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস, ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শেখ মইনউদ্দিন বলেন, অনলাইন রিচার্জ ব্যবস্থা গণপরিবহনে ডিজিটালাইজেশনের বড় অগ্রগতি। যাত্রীরা এখন যেকোনো সময়, যেকোনো স্থান থেকে দ্রুত ও নিরাপদে কার্ড রিচার্জ করতে পারবেন।
নিখিল কুমার দাস জানান, এই সেবা যাতায়াতকে আরও স্বচ্ছ ও দক্ষ করবে।
নীলিমা আখতার বলেন, এতে নগদহীন লেনদেন ও ডিজিটাল পরিবহনব্যবস্থা আরও বিস্তৃত হবে।

মেট্রোরেলের ১৬টি স্টেশনে মোট ৩২টি অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) বসানো হয়েছে। অনলাইনে রিচার্জ করার পর এই এভিএমে কার্ড স্পর্শ করলেই রিচার্জকৃত টাকা কার্ডে যোগ হবে। আগামী মাসে মেট্রোরেলের নিজস্ব অ্যাপ চালু হবে, যেখানে থেকেও রিচার্জ করা যাবে।


যেভাবে অনলাইন রিচার্জ করবেন

  1. প্রথমবার ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে।

  2. র‍্যাপিড পাস/এমআরটি পাস নিবন্ধিত না থাকলে আগে সেটি নিবন্ধন করতে হবে।

  3. যেকোনো অনলাইন পেমেন্ট পদ্ধতিতে রিচার্জ করুন।

  4. অনলাইনে রিচার্জ করার পর এটি পেন্ডিং অবস্থায় থাকবে।

  5. স্টেশনের এভিএম মেশিনে কার্ড স্পর্শ করলে রিচার্জ সম্পন্ন হবে।

  6. সফল রিচার্জ হলে নিবন্ধিত নম্বরে এসএমএস যাবে।

  7. একবারে সর্বনিম্ন ১০০ টাকা, সর্বোচ্চ ৫,০০০ টাকা রিচার্জ করা যাবে।

  8. একবারে একটি পেন্ডিং রিচার্জ থাকতে পারবে।

  9. কার্ড ব্ল্যাকলিস্টেড/অবৈধ হলে রিচার্জ বাতিল হবে।

  10. চাইলে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিলের অনুরোধ করা যাবে (৫% সার্ভিস চার্জ কাটা হবে)।

  11. পেন্ডিং অবস্থায় ব্ল্যাকলিস্ট–সংক্রান্ত সমস্যায় রিফান্ডও পাওয়া যাবে (৫% সার্ভিস চার্জ প্রযোজ্য)।

reporter