ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

মির্জা ফখরুলের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক

reporter

প্রকাশিত: ০৮:১৩:০৪অপরাহ্ন , ২৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:১৩:০৪অপরাহ্ন , ২৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে উভয়পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক। বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান যে, ফ্রান্সের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে তারা বৈঠকে অংশ নিয়েছেন।

তিনি আরও জানান, রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান, যার মধ্যে নির্বাচন, অর্থনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক অবস্থা অন্তর্ভুক্ত ছিল। বিএনপির পক্ষ থেকে এসব বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে উভয় দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

reporter