ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

মূল্যস্ফীতি কমাতে আরও ৮ মাস লাগবে: গভর্নর ড. আহসান এইচ মনসুর

reporter

প্রকাশিত: ০৪:৫২:৩০অপরাহ্ন , ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ০৪:৫২:৩০অপরাহ্ন , ১১ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

ছবি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতি কমাতে আরও ৮ মাস সময় লাগবে। সোমবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, "আমরা শুধু মুদ্রানীতির ওপর নির্ভর করছি না; প্রয়োজনীয় পণ্য আমদানি সহজ করার জন্য এলসি খোলা ও শুল্ক শিথিল করা হয়েছে। তাৎক্ষণিক মূল্যস্ফীতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, আশা করছি মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনতে পারব।"

ব্যাংক খাত সম্পর্কে গভর্নর বলেন, "গত সময়ে ব্যাংক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সমাধান সম্ভব নয়, তবে কোনো ব্যাংক বন্ধ হবে না। দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে।"

বেক্সিমকোতে রিসিভার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, "বেক্সিমকো সচল রাখতেই রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দ্বিপাক্ষিক চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিবাচক অগ্রগতি হয়েছে।"

reporter