ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন আর্জেন্টিনার প্রতিভাবান মিডফিল্ডার ক্লদিও এচেভেরি

reporter

প্রকাশিত: ১০:৩১:৫৫পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:৩১:৫৫পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার উদীয়মান মিডফিল্ডার ক্লদিও এচেভেরি স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। ‘ভবিষ্যৎ মেসি’ হিসেবে পরিচিত ১৯ বছর বয়সী এই ফুটবলার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইংলিশ ক্লাবটির সাথে যুক্ত হন। ম্যান সিটির হয়ে খেলার জন্য তিনি দারুণ উত্তেজিত।

২০২৪ সালের জানুয়ারিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট থেকে ১ কোটি ২৫ লাখ পাউন্ডে এচেভেরিকে দলে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। চুক্তির মেয়াদ চার বছর হলেও, গত মাস পর্যন্ত তিনি ধারে রিভার প্লেটেই খেলছিলেন। রিভার প্লেটের হয়ে তিনি ৪৮টি ম্যাচ খেলেছেন এবং ৪টি গোল করেছেন। এছাড়া সদ্য অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৬ গোল করে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন, যদিও তার দল রানার্সআপ হয়েছে।

ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত এচেভেরি বলেন, ‘ম্যানচেস্টারে থাকতে এবং নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পারাটা আমার জন্য দারুণ অনুভূতির বিষয়। ফুটবল আমার জীবন এবং ইউরোপের সেরা ক্লাবগুলোর একটিতে খেলার স্বপ্ন আমার বহুদিনের। এখন সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে আমি। ম্যান সিটি শুধু শিরোপা জেতা নয়, তারা ফুটবলকে দারুণভাবে খেলে।’

এচেভেরি এমন এক সময়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন, যখন দলটি কঠিন সময় পার করছে। পেপ গার্দিওলার নেতৃত্বাধীন দলটি গত চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেও এবার চতুর্থ স্থানে রয়েছে। লিগের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা ২০ পয়েন্ট পিছিয়ে আছে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকেও তারা ইতোমধ্যে বিদায় নিয়েছে। এখন দেখার বিষয়, এচেভেরির আগমনে দলটির পারফরম্যান্সে কোনো ইতিবাচক পরিবর্তন আসে কিনা।

reporter