ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নারী দিবস উপলক্ষে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট, নারী ক্রুদের নেতৃত্বে

reporter

প্রকাশিত: ১২:১৬:৪৮পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৫

আপডেট: ১২:১৬:৪৮পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের বার্তা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আগামীকাল ৮ মার্চ ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে, যেখানে ককপিট এবং কেবিন ক্রু সবাই হবেন নারী।

শুক্রবার (৭ মার্চ) বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ ফ্লাইটে ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভার নেতৃত্বে দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও থাকবেন ৫ জন নারী কেবিন ক্রু।

এই উদ্যোগের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস নারীদের সম্মান, সমতা ও ক্ষমতায়নের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশেষ ফ্লাইটটি আন্তর্জাতিক নারী দিবস ২০২৫-এর প্রাক্কালে নারীদের প্রতি সমর্থন ও একাত্মতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

reporter