ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নাসার প্রধান নভোচারী জোসেফ আকাবার প্রথম বাংলাদেশ সফর

reporter

প্রকাশিত: ০৮:৩৫:৪৩অপরাহ্ন , ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৮:৩৫:৪৩অপরাহ্ন , ১৩ ডিসেম্বর ২০২৪

নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা | ছবি: ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস

ছবি: নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা | ছবি: ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস

নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার এই শীর্ষ কর্মকর্তা ঢাকায় তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরের অংশ হিসেবে আকাবা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে একটি আলোচনাপর্বে অংশ নেবেন। এতে তিনি মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরবেন এবং তরুণ প্রজন্মকে এসব ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করবেন। এছাড়া মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মহাকাশ গবেষণার গুরুত্ব নিয়েও তিনি আলোচনা করবেন।

জোসেফ এম আকাবার এ সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হবে একটি টেলিভিশন সাক্ষাৎকার, যেখানে তিনি নাসার অবদান এবং বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের অংশীদারিত্ব নিয়ে মতামত প্রকাশ করবেন। মহাকাশ গবেষণায় বাংলাদেশের সম্ভাবনা এবং আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতার সুযোগও তিনি তুলে ধরবেন।

আর্টেমিস অ্যাকর্ডস হলো এমন একটি নীতিমালা যা মহাকাশে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য কাজ করে। এটি নাসার সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান মহাকাশ ও প্রযুক্তি খাতের সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হবে।

জোসেফ এম আকাবা পুয়ের্তো রিকো বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক। শিক্ষকতা, হাইড্রোজিওলজিস্ট পেশা এবং পিস কর্পসের স্বেচ্ছাসেবী হিসেবে কর্মজীবন শুরু করা আকাবা ২০০৪ সালের মে মাসে নাসার মহাকাশচারী প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি পুয়ের্তো রিকো বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে এই সম্মান অর্জন করেন। ২০২৩ সালে তিনি নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ পান।

মহাকাশচারী হিসেবে আকাবা তার ক্যারিয়ারে তিনটি মহাকাশ মিশনে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্পেসওয়াকসহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে তিনি ৩০৬ দিনেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছেন।

আকাবার এই সফর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি শুধু তরুণদের অনুপ্রাণিত করতেই আসছেন না, বরং বাংলাদেশের মহাকাশ ও প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতার দ্বার উন্মুক্ত করবেন।

reporter