ঢাকা,  বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬ , ০৫:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা

reporter

প্রকাশিত: ০২:০২:০৪অপরাহ্ন , ০১ জানুয়ারী ২০২৬

আপডেট: ০২:০২:০৪অপরাহ্ন , ০১ জানুয়ারী ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি সংবিধান অনুযায়ী একটি মৌলিক অধিকার—এমন রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার প্রকাশিত ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

রায়ে বলা হয়, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন রক্ষার অধিকার নিশ্চিত করতে নিরাপদ পানি পাওয়া অপরিহার্য। ফলে প্রত্যেক নাগরিককে নিরাপদ পানীয় জল সরবরাহ করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

এর আগে, নাগরিকদের নিরাপদ পানযোগ্য পানি নিশ্চিত করার বিষয়ে উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছিল। ওই রুলে জানতে চাওয়া হয়—নিরাপদ পানি সরবরাহ করা রাষ্ট্রের বাধ্যবাধকতা কি না এবং এটিকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কি না।

চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় দেন যে, নিরাপদ ও বিশুদ্ধ পানি পাওয়ার অধিকার নাগরিকের মৌলিক অধিকারের অংশ এবং এটি নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই রায়ের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং নাগরিক অধিকার নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হলো।

reporter