ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নির্বাচন কমিশনের ৬২ কর্মকর্তার বদলি ও পদায়ন

reporter

প্রকাশিত: ১০:৩১:৪৫পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৩১:৪৫পূর্বাহ্ন, ০২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন পর্যায়ের মোট ৬২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগে এই বদলি ও পদায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। একাধিক প্রজ্ঞাপন ও অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন ও অফিস আদেশে বদলির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে বদলি করে এনআইডি অপারেশনসের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীকে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে এবং ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীকে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব এবং বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

আরও জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব রাশেদুল ইসলামকে নির্বাচন পরিচালনা-১ অধিশাখার উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরূল আলমকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে এবং রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিককে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। যশোরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। এই তিনজন কর্মকর্তাকে তাদের নতুন দায়িত্বে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে ১৭ জন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয় এবং জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। অন্য একটি প্রজ্ঞাপনে ১৬ জন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব, বিভিন্ন অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলামকে ইটিআই-তে উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আরও একটি প্রজ্ঞাপনে ৮ জন কর্মকর্তাকে এবং পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এসব পদায়ন ও বদলি কার্যক্রম নির্বাচন পরিচালনায় দক্ষতা ও গতিশীলতা আনতে নেওয়া হয়েছে।

reporter