ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নির্বাচনের রোডম্যাপ দেখতে চায় বিএনপি: শামসুজ্জামান দুদু

reporter

প্রকাশিত: ০৬:৫৮:২১অপরাহ্ন , ১২ এপ্রিল ২০২৫

আপডেট: ০৬:৫৮:২১অপরাহ্ন , ১২ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি দেশের আগামী জাতীয় নির্বাচনের নির্ধারিত রোডম্যাপ দেখতে চায়। সুনির্দিষ্ট রোডম্যাপ হয়ে গেলে তখন বিএনপি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে এবং দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অতীতের মতো আবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে।

শনিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার দ্যা গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট সেন্টারে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন এখনো শেষ হয়নি এবং তা রাজপথে থেকেই চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা একটি দানবিক ও খুনি সরকারকে বিদায় দিয়েছি—যে সরকার দেশের সংবিধান এবং স্বাধীনতাকে বিপন্ন করেছে।

তিনি আরও দাবি করেন, একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনুস দায়িত্ব পালন করবেন এবং তিনি আগামী ডিসেম্বর বা তার দুই-এক মাস আগে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দেবেন। এই নির্বাচনে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সভায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, মো. আমিনুল ইসলাম এবং যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক ও আক্তারুজ্জামান মিয়া।

যৌথসভায় দিনাজপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে সংগঠিত গণআন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার ঘোষণা দেন।

reporter