ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল

reporter

প্রকাশিত: ০৬:০৩:২৯অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:০৩:২৯অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দাবি ও বক্তব্য তাদের নিজস্ব বিষয়, তবে সরকার সব দলকে নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বিএনপির পক্ষ থেকে যে নিরপেক্ষ সরকারের দাবি তোলা হয়েছে, তা একটি রাজনৈতিক দলের নিজস্ব মতামত। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো ধরনের দূরত্ব বা বৈরিতা নেই। তিনি বলেন, "আমরা আশা করি, সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।"

উপদেষ্টা পরিষদ পুনর্বিন্যাসের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এ মুহূর্তে উপদেষ্টা পরিষদে পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। দেশের পরিস্থিতি এখনো এমন কিছু দাবি করেনি। তবে ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, তখন বিষয়টি বিবেচনায় আনা হতে পারে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সবসময় সংবিধান অনুযায়ী কাজ করছে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। দেশবাসীকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতেই সরকারের এই অঙ্গীকার।

reporter