ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

নৌ–সেক্টরে চাঁদাবাজি ও সন্ত্রাসে অচলাবস্থা

reporter

প্রকাশিত: ০৬:১১:২৪অপরাহ্ন , ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ০৬:১১:২৪অপরাহ্ন , ২২ নভেম্বর ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

ছবি: প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় দুর্ধর্ষ চাঁদাবাজ আনোয়ার হোসেন ও তার ১০–১২ জনের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারের কারণে নৌ–শ্রমিকরা দীর্ঘদিন ধরে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংগঠনটির দাবি, আনোয়ার দীর্ঘ ১৭ বছর ধরে নদীপথে চলাচলকারী বিভিন্ন জাহাজ থেকে জবরদস্তিমূলকভাবে ২০–৩০ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ পরিবহন নীতিমালা–২০২৪ অনুযায়ী জাহাজ চলাচলের সিরিয়াল ব্যবস্থাপনা পরিচালনার ক্ষমতা জাহাজ মালিক সমিতিকে দেওয়া হলেও সমিতির একজন শীর্ষ কর্মকর্তা ব্যক্তিগত স্বার্থে সংগঠন-বহির্ভূত ও অপরাধী পরিচয়ের আনোয়ার হোসেনকে লিখিত অনুমতি দেন। এর সুযোগ নিয়ে আনোয়ার নিয়মিত নৌ–শ্রমিকদের ওপর হামলা, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করছে। সাম্প্রতিক ১৭ নভেম্বর ২০২৫ তারিখে এমভি সিফাত আমরিন জাহাজে ঢুকে শ্রমিকদের মারধর ও অস্ত্রের মুখে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




সংগঠনটির অভিযোগ, সংশ্লিষ্ট নৌ–পুলিশ ও রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ দায়েরের পর উল্টো সন্ত্রাসী আনোয়ার আরও বেপরোয়া আচরণ শুরু করে, যা শ্রমিকদের মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

আরও বলা হয়, নৌ–সেক্টরকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি চক্র ধারাবাহিকভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ থেকে দুর্নীতি, অবৈধ সিরিয়াল বাণিজ্য ও শ্রমিক নির্যাতনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও অপরাধীরা প্রভাবশালী মহলের সহায়তায় এখনও দাপটের সঙ্গে অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে নৌ–খাতে অস্থিরতা, শ্রমিক অসন্তোষ ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বাড়ছে।

প্রেস রিলিজে স্বরাষ্ট্র ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, পুলিশ হেডকোয়ার্টার, নৌ–পুলিশ, নৌ–পরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। সংগঠনটি সন্ত্রাসী আনোয়ার হোসেন ও তার বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নৌ–শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়।

reporter