ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নড়াইলে ট্রাকচাপায় প্রবাসীর মৃত্যু

reporter

প্রকাশিত: ১০:৪৩:৩৭পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৪৩:৩৭পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৪

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় মালয়েশিয়া প্রবাসী ইমানুর রহমান (৩৮) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া-লাহুড়িয়া সড়কের শালনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমানুর লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ফায়েক মোল্যার ছেলে।

ইমানুর রহমান প্রায় দুই মাস আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে এসেছিলেন। তার ৪ জানুয়ারি মালয়েশিয়া ফিরে যাওয়ার টিকিট করা ছিল। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইমানুর তার দুই বন্ধু নাছির শেখ (৩৬) এবং তাওয়াব শেখ (৩৭)-কে নিয়ে মোটরসাইকেলে করে লাহুড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শালনগর-বাতাসি এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ইমানুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত নাছির ও তাওয়াবকে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানিয়েছেন, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ এবং চালক ফয়সাল কবীরকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইমানুরের মৃত্যুর ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রবাস জীবন এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে গভীর দুঃখ ও উদ্বেগ দেখা দিয়েছে।

reporter