ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নরসিংদীতে অন্তঃসত্ত্বা তরুণীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ

reporter

প্রকাশিত: ১১:১৯:০৭অপরাহ্ন , ০৮ মার্চ ২০২৫

আপডেট: ১১:১৯:০৭অপরাহ্ন , ০৮ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নরসিংদীতে এক অন্তঃসত্ত্বা তরুণীকে তিন দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ২৩ বছর বয়সী ওই তরুণী শনিবার মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইকবাল নামে এক ব্যক্তিকে আটক করেছে। এদিকে, গাবতলী এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তারতীকুল কুরান একাডেমি মাদ্রাসার দারোয়ানকে এলাকাবাসী গণধোলাই দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, গত ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচদোনা এলাকার একটি ভবনে ওই তরুণীকে আটকে রেখে গণধর্ষণ করা হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইকবাল নামে এক ব্যক্তিকে আটক করে। ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা। মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইকবালকে আটক করা হয়েছে এবং মামলার আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, গাবতলী এলাকায় তারতীকুল কুরান একাডেমি মাদ্রাসার দারোয়ান ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দারোয়ানকে আটক করে গণধোলাই দেয়। মুহূর্তের মধ্যেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে viral হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দারোয়ানকে উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে আসে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দারোয়ানকে এলাকাবাসী আটক করে। পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদীতে এ ধরনের ঘটনা জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়রা নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিশ উভয় ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এসব ঘটনায় নারী ও শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়

reporter