ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ০৮:৪২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

reporter

প্রকাশিত: ১১:৫৫:৪৪পূর্বাহ্ন, ০১ মার্চ ২০২৬

আপডেট: ১১:৫৫:৪৪পূর্বাহ্ন, ০১ মার্চ ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন প্রজন্ম প্রশাসনের প্রতিটি কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তাই দায়িত্ব পালনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই এবং প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। শনিবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলার সব সরকারি কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, মানুষের সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনে কাজের গতি, দক্ষতা ও সততা একসঙ্গে নিশ্চিত করতে হবে। অতীতে যে মানসিকতায় কাজ হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে তা আর গ্রহণযোগ্য নয়, কারণ দেশ এখন অনেক এগিয়েছে এবং জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন। তিনি সতর্ক করে বলেন, এখন যদি কোনো ভুল হয় বা দায়িত্বে অবহেলা দেখা যায়, তার প্রতিক্রিয়া দ্রুতই দৃশ্যমান হবে এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। তাই প্রত্যেককে নিজেদের কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, কে মন্ত্রী, কে সংসদ সদস্য কিংবা কে সরকারি কর্মকর্তা—এটি মুখ্য নয়; মূল বিষয় হলো একটি সমন্বিত টিম হিসেবে দেশ গঠনে কাজ করা। ব্যক্তিগত সম্মান বা আনুষ্ঠানিকতা নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, ফুল নিয়ে এসে তিরস্কার নিয়ে যেতে চান না, তাই প্রশাসনকে শতভাগ দুর্নীতিমুক্ত করার প্রত্যয় নিতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল, ইভটিজিং বন্ধ এবং চাঁদাবাজি উৎখাতের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, মনজুর এলাহী, আশরাফ উদ্দিন বকুল, আবদুল্লাহ আল ফারুক, ডা. সৈয়দ আমিরুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয় এবং প্রশাসনের সব স্তরে সমন্বিত ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

reporter