ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নভেম্বর থেকেই আসছে শীতের আমেজ: জানাল আবহাওয়া অফিস

reporter

প্রকাশিত: ১২:৫৭:০০অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:৫৭:০০অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

শীত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা। ছবি: সংগৃহীত

ছবি: শীত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা। ছবি: সংগৃহীত

ডিসেম্বর-জানুয়ারিতে কয়েক দফা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আগমন টের পাওয়া যাবে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি মাসে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়াতে পারে।

আগামী তিন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বঙ্গোপসাগরে ২ থেকে ৫টি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক বা দুটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসতে পারে। তবে তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় শেষরাত থেকে সকালে মাঝারি বা ঘন কুয়াশা পড়তে পারে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেবে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে ৮ থেকে ১০টি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। উল্লেখ্য, তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে মৃদু শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

শীতের প্রস্তুতি নেওয়ার এই সময় দেশের মানুষকে আবহাওয়া অফিসের এই বার্তায় সতর্ক ও সজাগ থাকতে আহ্বান জানানো হয়েছে।

reporter