ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নভেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ৫০ লাখ ডলার

reporter

প্রকাশিত: ০৭:২৬:৪৭অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:২৬:৪৭অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

প্রবাসী আয়ে প্রতিদিন গড়ে এসেছে ৮৭৩ কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা মোট ৬৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এই পরিমাণ প্রায় ৭ হাজার ৮৬০ কোটি টাকা, অর্থাৎ প্রতিদিন গড়ে এসেছে ৮৭৩ কোটি টাকার বেশি প্রবাসী আয়।

রবিবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, নভেম্বর মাসে এখন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ২০ কোটি ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক থেকে এসেছে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৭ লাখ ৫০ হাজার ডলার। তবে এ সময়ে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১১টি, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাবাক), কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক, এবং বিদেশি ব্যাংক হিসেবে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

অক্টোবর মাসে প্রবাসী আয়ের মোট পরিমাণ ছিল প্রায় ২৪০ কোটি ডলার, যা সেপ্টেম্বর মাসেও সমপরিমাণ ছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স আসে ১৯০ কোটি ডলার, আর জুন মাসে আসে ২৫৪ কোটি ১৬ লাখ ডলার।

reporter