ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

অবসরে যাওয়া রিয়াজুলকেই এনসিটিবির দায়িত্ব দিল সরকার

reporter

প্রকাশিত: ০৯:৫০:২৯অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৫০:২৯অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সম্প্রতি অবসরে যাওয়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসানকে আবারও একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক রিয়াজুল হাসানকে ২৭ জানুয়ারি থেকে ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক রিয়াজুলের অবসরোত্তর ছুটি এবং অন্যান্য সুবিধাদি স্থগিত করা হয়েছে। তবে, চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত অনুযায়ী তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না।

এর আগে, ২৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একটি প্রজ্ঞাপনে অধ্যাপক রিয়াজুলকে অবসরে পাঠানোর ঘোষণা দেয়। তবে মাত্র দুই দিনের ব্যবধানে তাকে আবারও এনসিটিবির চেয়ারম্যান পদে ফিরিয়ে আনা হলো।

অধ্যাপক রিয়াজুল হাসান ২০২৩ সালের ৩১ আগস্ট প্রেষণে এনসিটিবির চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তবে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে, তিনি নিজেকে বৈষম্যের শিকার দাবি করে চেয়ারম্যান পদ ফিরে পান।

reporter