ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

‘অমানবিক রাষ্ট্র নয়, আমরা গড়তে চাই মানবিক বাংলাদেশ’—আমিনুল হক

reporter

প্রকাশিত: ০৪:০৭:৩৭অপরাহ্ন , ২৫ জানুয়ারী ২০২৬

আপডেট: ০৪:০৭:৩৭অপরাহ্ন , ২৫ জানুয়ারী ২০২৬

'অমানবিক রাষ্ট্র নয়, আমরা গড়তে চাই মানবিক বাংলাদেশ’—আমিনুল হক

ছবি: 'অমানবিক রাষ্ট্র নয়, আমরা গড়তে চাই মানবিক বাংলাদেশ’—আমিনুল হক

যশোরে কারাবন্দি এক ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, “আমরা আর কোনো অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। আমরা গড়তে চাই একটি মানবিক বাংলাদেশ।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে আজ সকালে পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, এ ধরনের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জাজনক। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে মানুষের প্রতি আরও মানবিক হওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে তিনি ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। নির্বাচিত হলে উচ্ছেদ আতঙ্ক দূর করে স্থায়ী আবাসনের ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

এ সময় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে পল্লবী–রূপনগরকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল হক।
- মাহমুদুল হাসান শাওন।

reporter