ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

অনলাইনে রিটার্ন দাখিল ১০ লাখ ছাড়াল

reporter

প্রকাশিত: ১২:৫৭:৩৯অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৫৭:৩৯অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ প্রক্রিয়া সহজ করতে গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতারা এনবিআরের ওয়েবসাইট ব্যবহার করে দ্রুত ও সহজে তাদের রিটার্ন তৈরি ও দাখিল করতে পারছেন।

গতকাল সোমবার এনবিআরের জনসংযোগ দপ্তর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ইতোমধ্যে ১০ লাখ অতিক্রম করেছে। এই সিস্টেমের মাধ্যমে করদাতারা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ এবং টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ ও সমন্বয়ের সুবিধা গ্রহণ করতে পারছেন।

ই-রিটার্ন নিবন্ধন প্রক্রিয়া করদাতাবান্ধব করতে এনবিআর জাতীয় পরিচয়পত্রের সাথে নিবন্ধিত বায়োমেট্রিক সিমের ব্যবহার বাধ্যতামূলক করেছে। করদাতারা *১৬০০১# নম্বরে ডায়াল করে তাদের মোবাইল নম্বর যাচাই করতে পারেন। যেসব করদাতার জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও বায়োমেট্রিক সিম নিতে সমস্যা হয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এনবিআর।

সব করদাতাকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

reporter