ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ১৫ লাখের বেশি করদাতা

reporter

প্রকাশিত: ১০:২৬:২২অপরাহ্ন , ১৮ মার্চ ২০২৫

আপডেট: ১০:২৬:২২অপরাহ্ন , ১৮ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চলতি করবর্ষে এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি করদাতা অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এছাড়া, ১৯ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

এনবিআর জানিয়েছে, তাদের ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগত করদাতারা সহজে ও দ্রুততার সাথে ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারছেন। এছাড়াও, করদাতারা অনলাইনে রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ এবং টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধা পাচ্ছেন। পাশাপাশি, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ ও কর সমন্বয়ের সুবিধাও প্রদান করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমের পরবর্তী আপগ্রেডেশনের জন্য অংশীজনদের মতামত সংগ্রহ করতে ‘ই-রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নির্ধারণ’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। এনবিআর আশা করছে, করদাতাদের সুচিন্তিত মতামত ও ফিডব্যাক ই-রিটার্ন সিস্টেমটিকে আরও সহজ, ব্যবহারবান্ধব এবং কার্যকর করে তুলবে।

এনবিআর অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকারী সকল করদাতাকে ধন্যবাদ জানিয়েছে এবং অনলাইন সেবা ব্যবহার করে রিটার্ন জমা ও আয়কর সনদ প্রাপ্তিতে করদাতাদের আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছে।

reporter