ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ওমরাহ যাত্রায় অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে ভর্তি লুৎফুজ্জামান বাবর

reporter

প্রকাশিত: ১২:৫১:১৬অপরাহ্ন , ৩১ জানুয়ারী ২০২৫

আপডেট: ১২:৫১:১৬অপরাহ্ন , ৩১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সাবেক বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবর ওমরাহ পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দেন। ফ্লাইটটি স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দুবাই পৌঁছায়। যাত্রার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী, দুই মেয়ে ও ছেলে।

বিমানে থাকা অবস্থায় বাবর বুকে ব্যথা অনুভব করেন। দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

জানা গেছে, বাবরের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের মধ্যে তার স্ত্রী ও দুই মেয়ে ইতোমধ্যে সৌদি আরবে চলে গেছেন। বাবরের ছেলে লাবিব এখনও দুবাইয়ে তার সঙ্গে অবস্থান করছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে সৌদি আরবে যাওয়ার অনুমতি দেবেন।

ওমরাহ পালন শেষে চিকিৎসার জন্য বাবরের সপরিবারে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাকির হোসেন।

সাবেক প্রতিমন্ত্রী বাবরের সঙ্গে এই সফরে তার স্ত্রী, দুই মেয়ে, পুত্র লাবিব এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনও ছিলেন।

reporter