ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, চিকিৎসা সেবায় ১০টি নতুন নির্দেশনা জারি

reporter

প্রকাশিত: ১১:২৪:৫৭অপরাহ্ন , ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:২৪:৫৭অপরাহ্ন , ২৪ নভেম্বর ২০২৪

হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ব্যবস্থাপত্রের ছবি তুলছেন। ছবি: সংগৃহীত

ছবি: হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ব্যবস্থাপত্রের ছবি তুলছেন। ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি হাসপাতালে আহত চিকিৎসাধীন ও চিকিৎসা নিতে আসা সকল মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের উন্নতির লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি নির্দেশনা জারি করেছে। ১৮ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা সই করা এই নির্দেশনা দেশের সব হাসপাতালকে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে নির্দেশনা অনুসরণ না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনাগুলোর মধ্যে একটি হলো, হাসপাতালের মধ্যে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া, নির্দেশনায় বলা হয়েছে, সব সরকারি ও বেসরকারি হাসপাতালে আহতদের অগ্রাধিকার ভিত্তিতে সুচিকিৎসা দিতে হবে এবং তাদের চিকিৎসা অবশ্যই বিনামূল্যে করতে হবে। বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে, যদি কেউ চিকিৎসায় অসমর্থ হয়, তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের খরচ সরকার বহন করবে।

দ্বিতীয় নির্দেশনায়, আহতদের বিদেশে পাঠানোর প্রয়োজন হলে, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট রোগীর আবেদন স্বাস্থ্যসেবা বিভাগে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।

এছাড়া, হাসপাতালের ভেতরে কোনো ভিজিটর কার্ডবিহীন দর্শনার্থী প্রবেশ করতে পারবে না এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করবে।

অন্যদিকে, সকল হাসপাতালকে সুশৃঙ্খল চিকিৎসাসেবা প্রদানের জন্য রিসিপশন ডেস্ক স্থাপন এবং রোগীদের যথাযথভাবে চিকিৎসককে প্রেরণের ব্যবস্থা করতে বলা হয়েছে। হাসপাতালগুলোর টিকিট ব্যবস্থাপনাও ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে।

পরিশেষে, নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা নিবন্ধিত বা সার্টিফায়েড না হন, তবে তিনি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করতে পারবেন না।

reporter