ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

পাঁচ দেশে ভ্রমণে সতর্কতা: বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ বার্তা

reporter

প্রকাশিত: ০৬:১২:৪৪অপরাহ্ন , ২২ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:১২:৪৪অপরাহ্ন , ২২ নভেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় ভ্রমণ বা চাকরির উদ্দেশ্যে যাওয়ার বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি এবং প্রতিষ্ঠান অনলাইনে ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদির মাধ্যমে কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটরের মতো বিভিন্ন পদে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে লোক নিয়োগের প্রচারণা চালাচ্ছে।

এই স্ক্যাম সেন্টারগুলো বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষকে সুকৌশলে তাদের চক্রে যুক্ত করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক প্রতারণামূলক কাজে নিয়োজিত করা হচ্ছে। ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে মিয়ানমার ও কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধারকৃত ও পালিয়ে আসা কয়েকজন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে।

বিদেশে চাকরির ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের এই ধরনের প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে প্রয়োজন হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহযোগিতা নিতে বলা হয়েছে।

স্ক্যাম সেন্টারগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের আর্থিক প্রতারণার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। বিশেষ করে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে প্রতারণা করে তাৎক্ষণিকভাবে লেনদেনের অ্যাকাউন্ট বন্ধ করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

দেশে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

থাইল্যান্ড ও মিয়ানমারে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলো এই বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার এবং আন্তর্জাতিক এনজিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। মন্ত্রণালয় স্ক্যাম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।

সকল বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

reporter