ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

পাপুয়া নিউ গিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই

reporter

প্রকাশিত: ০৬:১২:০৯অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:১২:০৯অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

পাপুয়া নিউ গিনিতে শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার (১০ নভেম্বর) কিউবায় ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, কিউবার বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভূমিধস ঘটেছে, যার ফলে বাড়িঘর ও বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা।

"হতাহতের খবর নেই, তবে ক্ষতি হয়েছে"

প্রেসিডেন্ট মিগুয়েল বলেন, "সবচেয়ে স্বস্তির বিষয় হলো, এই ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।" স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা আগে কখনো এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেননি।

সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ রয়টার্সকে জানান, "আমরা আগেও ভূমিকম্পের মুখোমুখি হয়েছি, কিন্তু এবারের মতো শক্তিশালী ভূমিকম্প আর হয়নি।"

ইউএসজিএস জানায়, গত ৫০ বছরে কিউবায় ৫ বা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প হয়েছে। এবারও বড় কোনো প্রাণহানির ঘটনা না ঘটায় স্থানীয় প্রশাসন স্বস্তি প্রকাশ করেছে।

reporter