ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্ত দাবি শহীদ পরিবারের

reporter

প্রকাশিত: ১০:২১:২১অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:২১:২১অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্তের দাবি জানিয়েছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। একইসঙ্গে ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন তারা।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং পতিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে কীভাবে তাদের মানসিক নিপীড়ন ও হয়রানির শিকার হতে হয়েছে, তার বিবরণ দেন। তারা জানান, হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাতে গেলে তাদের ওপর অমানুষিক নিপীড়ন চালানো হয়েছে। সত্য প্রকাশ থেকে বিরত রাখতে তাদের বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে।

শহীদ পরিবারের সদস্যরা আরও বলেন, ঢাকা সেনানিবাসের মইনুল রোডে শহীদ সেনা পরিবারকে পুনর্বাসনের প্রচারণা শেখ হাসিনার সরকার চালালেও বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা। কোনো শহীদ পরিবার সেখানে কোনো বাসা বরাদ্দ পায়নি। এছাড়া শহীদ পরিবারের সন্তানদের বিনা বেতনে লেখাপড়ার প্রতিশ্রুতি ও অন্যান্য সুবিধা দেওয়ার কথাও বাস্তবায়ন করা হয়নি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ হত্যাকাণ্ডের এত বছর পরও পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, “এত বছর ধরে এ হত্যাকাণ্ডের তথ্য গোপন রাখা অবিশ্বাস্য। আজ আপনাদের কাছ থেকে অনেক নতুন তথ্য জানতে পারলাম। আমাদের যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে এ সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে। সারা দেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী এবং এ বিচার জাতির প্রতি আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের সব তথ্য একত্রিত করা হবে। দেশের মানুষের কাছে প্রকৃত সত্য তুলে ধরা হবে। জাতি এ হত্যাকাণ্ডের বিচার দেখে ন্যায়বিচারের প্রমাণ পাবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, উপদেষ্টা মাহফুজ আলম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদসহ আরও অনেকে।

reporter