ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

পল্লবীতে দুই শিশুকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

reporter

প্রকাশিত: ০৬:১১:২৫অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:১১:২৫অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

পল্লবী থানা - ছবি - ইন্টারনেট

ছবি: পল্লবী থানা - ছবি - ইন্টারনেট

ঢাকার পল্লবীতে দুই শিশুপুত্রকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। শনিবার সকালে পল্লবীর বাইগারটেক এলাকার একটি বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম রোহান (৭) ও মুসা (৩)। তাদের বাবার নাম মো. আহাদ (৪০)।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “আজ সকালে সংবাদ পাই যে বাইগারটেকের একটি বাসায় দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।”

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। এই ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে পুলিশ তদন্তে অগ্রসর হচ্ছে।

reporter