ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

পঞ্চম ওয়ানডেতে হার, সিরিজ নিশ্চিত হলো না বাংলাদেশের

reporter

প্রকাশিত: ০৭:১৫:২৪অপরাহ্ন , ০৫ মে ২০২৫

আপডেট: ০৭:১৫:২৪অপরাহ্ন , ০৫ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে হারের তেতো স্বাদ নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ২৭ রানে হারতে হয়েছে তামিম ইসলামদের। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু এই হার শ্রীলঙ্কাকে সিরিজে টিকে থাকার সুযোগ করে দিলো এবং শেষ ম্যাচকে পরিণত করলো একপ্রকার ফাইনাল লড়াইয়ে।

টস ভাগ্য এদিন পাশে পায় স্বাগতিক শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ভিমাথ দিনসারা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। লঙ্কান দলে তিন নতুন মুখের অভিষেক ঘটে, যার মধ্যে কিপার-ব্যাটার আধাম হিলমি সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন। অধিনায়ক ভিমাথ দিনসারা করেন ৪২ রান।

বাংলাদেশের পক্ষে এদিন একাদশে জায়গা পান নতুন মুখ সাদ ইসলাম, যিনি ইন-ফর্ম বোলার আল ফাহাদের জায়গায় দলে অন্তর্ভুক্ত হন। অভিষেকেই ২ উইকেট নিয়ে নিজের দক্ষতার জানান দেন তিনি। এছাড়া রিজন হোসেন ও ফারহান শাহরিয়ারও দুটি করে উইকেট নেন। সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন সামিউন বাশির রাতুল। ফলে শ্রীলঙ্কা ৪২.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৬ রানে থেমে যায়।

লক্ষ্যমাত্রা ছোট হলেও শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই মাত্র ১৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন বাংলাদেশের প্রথম তিন ব্যাটার—জাওয়াদ, তামিম ও কালাম সিদ্দিকী আলিন। আগের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করা রিজন হোসেনও থেমে যান ২৫ রানে। জাওয়াদ ৭, তামিম ৪ ও আলিন ১ রান করে বিদায় নেন। দলের স্কোর যখন ১০৫, তখন ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সফরকারীরা।

এই অবস্থায় ম্যাচে ফিরে আসার চেষ্টা করেন সামিউন বাশির রাতুল। ফরিদ হাসানকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৫১ রানের জুটি গড়েন তিনি। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে ২৬ বলে ৩৭ রান করে বোল্ড হয়ে যান রাতুল। এরপর মোহাম্মদ আবদুল্লাহ ৩২ এবং দেবাশিষ দেবা ২৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। রাতুল ফেরার পর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শেষ বলে দ্রুত রান নিতে গিয়ে রান আউট হন সাদ ইসলাম। তাতে ১৬৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। অপরপ্রান্তে ফরিদ হাসান অপরাজিত থাকেন ৩০ রানে।

লঙ্কান বোলারদের মধ্যে ভিরান চামুদিথা ও কুগাথাস মাথুলান তিনটি করে উইকেট শিকার করেন।

এই জয়ের মাধ্যমে সিরিজে ব্যবধান দাঁড়াল ৩-২। বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ। ম্যাচটি এখন হয়ে উঠেছে দুই দলের জন্যই সিরিজ জয়ের লড়াই।

reporter