ঢাকা,  বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬ , ০৩:৪১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

reporter

প্রকাশিত: ১১:০৫:২৭পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬

আপডেট: ১১:০৫:২৭পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী Mir Shahe Alam–এর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করার অভিযোগ উঠেছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ০১৮২৬০৯৫৩১৮ নম্বর থেকে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে অথবা তাঁর আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে ফোন করা হচ্ছে। এসব ফোনকলের মাধ্যমে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে প্রতিমন্ত্রী কিংবা তাঁর দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় না এবং এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণামূলক ও আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জনগণকে এ ধরনের ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, যদি কেউ এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য পান তবে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

reporter