ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

পুলিশের, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত

reporter

প্রকাশিত: ১০:৪৯:০৭অপরাহ্ন , ২০ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৪৯:০৭অপরাহ্ন , ২০ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পুলিশ, র‍্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিল পুলিশ, র‍্যাব এবং আনসারের মোট ১৮ সদস্যের প্রতিনিধিদল, যারা তাদের বাহিনীর জন্য নতুন পোশাক নির্বাচন করবেন। এই ১৮টি পোশাকের মধ্যে থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কোনটি বাহিনীর জন্য উপযুক্ত।

আগে, গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম এবং লোগো পরিবর্তন করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছিলেন, পুলিশ বাহিনীর বর্তমান ইউনিফর্ম এবং লোগো পরিবর্তন করা হবে, কারণ অনেক পুলিশ সদস্য এই ইউনিফর্ম পরতে অস্বস্তি অনুভব করছেন। তিনি আরও বলেছিলেন যে, খুব শীঘ্রই এই পরিবর্তন বাস্তবায়ন হবে এবং মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।

তিনি এই পরিবর্তনগুলোর সঙ্গে পুলিশ কমিশন গঠন করারও কথা বলেন, যেখানে পুলিশ রাজনৈতিক দলের অধীনে না থেকে, স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হবে এবং রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ বাহিনীকে ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করা হবে।

reporter