ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

পুলিশকে মানবিক ও জনবান্ধব হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৭:৩০:১৩অপরাহ্ন , ২৩ জুন ২০২৫

আপডেট: ০৭:৩০:১৩অপরাহ্ন , ২৩ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য

পুলিশের কলঙ্ক মোচনে বাহিনীকে আরও মানবিক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মব নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যদি এসব ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যেসব ব্যক্তি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান সময়ে পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সন্তুষ্ট থাকলেই সেটিই যথেষ্ট নয়, বরং পুলিশের উচিত সকলের কল্যাণে আরও সচেষ্ট ও মানবিক হওয়া।

বন্যা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখনো দেশে বড় কোনো বন্যা দেখা দেয়নি। তবে যদি বন্যা আসে, তাহলে তা মোকাবিলায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

reporter