ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

reporter

প্রকাশিত: ০৬:৫৯:১৯অপরাহ্ন , ২৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৫৯:১৯অপরাহ্ন , ২৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ার পর পুলিশের ছয় কর্মকর্তা এবং আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সোমবার, তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের তদন্ত দলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন। তবে, গ্রেপ্তারের সুবিধার্থে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আটজনের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, "আজকে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য এবং দুইজন আওয়ামী লীগ নেতা রয়েছেন। আমাদের তদন্ত সংস্থা সরাসরি তাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে।"

তিনি আরও বলেন, "যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তারা প্রত্যেকেই ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত, এবং তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে। মোট ৪টি পিটিশনে আলাদা আলাদা ভাবে এই পরোয়ানা জারি করা হয়েছে।"

reporter