ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চিন্ময় দাস: আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে

reporter

প্রকাশিত: ০৪:০২:৩৩অপরাহ্ন , ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৪:০২:৩৩অপরাহ্ন , ২৬ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহের অভিযোগে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার রংপুরের পীরগাছায় এক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে সরকার কঠোর অবস্থান নেবে। রাষ্ট্রদ্রোহের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রদায় নয়, রাষ্ট্রের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও জানান, সম্প্রতি ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে। আন্দোলনের নামে একটি চক্র সাধারণ মানুষকে প্রলোভন দিয়ে ঢাকায় এনে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চিন্ময় দাসের গ্রেপ্তারের পর ঢাকায় ও চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। তবে আসিফ মাহমুদ জানান, “স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার আপস করবে না। ষড়যন্ত্রকারীরা যত বড় নেতাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”

অনুষ্ঠানে যুব উপদেষ্টা ছয় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং রংপুর ও কুড়িগ্রামের তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন।

reporter