ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সাত দফা দাবি

reporter

প্রকাশিত: ০১:১২:৩৫অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:১২:৩৫অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সমাবেশ। ছবি : সংগৃহীত

ছবি: রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সমাবেশ। ছবি : সংগৃহীত

রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সাত দফা দাবিতে শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে। নেতাকর্মীরা সমাবেশে ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানান।

তাদের সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল নীতিমালা অনুযায়ী ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন ও আধুনিকায়ন, বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে চার্জিং স্টেশন স্থাপন এবং শ্রমিকদের জন্য রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা।

এছাড়া, ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিষয়ে রুল জারি করেন আদালত। এ নির্দেশনার পর থেকেই ঢাকায় বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকরা আন্দোলন করছেন।

reporter