ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

রোহিঙ্গা প্রত্যাবাসনে অবিলম্বে পদক্ষেপের তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার

reporter

প্রকাশিত: ০৯:৩৪:২৫অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩৪:২৫অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে অবিলম্বে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা উচিত। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে একটি রোডম্যাপ অনুসরণের ওপর জোর দেন। আজ সোমবার বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন ও ভিসা সুবিধাসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়ার হাইকমিশনার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে তার সরকারের প্রস্তুতির কথা জানান এবং প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এছাড়া, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং অস্ট্রেলিয়ার কারিগরি ও উচ্চশিক্ষা (টিএএফই)-এর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের অংশীদারিত্ব বাংলাদেশের কারিগরি শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করবে, যা দক্ষ জনশক্তি তৈরি ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।

বৈঠকের শেষে তৌহিদ হোসেন অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে তার নতুন দায়িত্বে অভিনন্দন জানান এবং বাংলাদেশে তার কার্যকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

reporter