ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

রোহিঙ্গা সংকটে প্রতিবেশীদের প্রত্যাশিত সমর্থন পায়নি বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৬:২২:১২অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:২২:১২অপরাহ্ন , ১৬ নভেম্বর ২০২৪

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ফাইল ছবি

ছবি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ফাইল ছবি

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পায়নি বাংলাদেশ, বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, “গত আট বছরে আমরা বড় প্রতিবেশী দেশগুলো থেকে যতটা সমর্থন আশা করেছিলাম, ততটা পাইনি। মিয়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ, আর ভারতের জন্য কালাদান প্রকল্প প্রাধান্য পায়। এ কারণেই তারা রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে চায়নি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ভূ-রাজনৈতিক স্বার্থের সংঘর্ষে আটকা পড়েছে। এখানে কাউকে সরাসরি দোষারোপ করা ঠিক হবে না, কারণ প্রতিটি দেশই নিজেদের স্বার্থ দেখে। তবে রোহিঙ্গা ইস্যুতে এই স্বার্থের মেলবন্ধন না থাকার কারণে সংকট দীর্ঘায়িত হয়েছে এবং এর সমাধান এখনো অনিশ্চিত।”

রোহিঙ্গা জনগোষ্ঠীর তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “যেসব তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত, তারা অলস বসে থেকে অপরাধের দিকে ঝুঁকতে পারে। এক সময় এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং প্রতিবেশী ও বিশ্বব্যাপী সমস্যায় পরিণত হতে পারে।”

তৌহিদ হোসেন আরও বলেন, “এই সংকট দ্রুত সমাধান হবে বলে মনে হয় না। তবে এটি বিশ্বব্যাপী একটি গুরুতর সমস্যা হয়ে ওঠার আগে সমাধানের প্রয়োজনীয়তা রয়েছে।”

reporter