ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখায় ট্রাম্পকে ধন্যবাদ ড. ইউনূসের

reporter

প্রকাশিত: ০৮:৫৯:৫৯অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৫৯:৫৯অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা অব্যাহত রাখার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করে দিলেও, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এই সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, 'রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না, এজন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।'

এছাড়া শফিকুল আলম আরও জানান, রোহিঙ্গা সংকট নিয়ে সরকার এই বছরেই একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে। সম্মেলনে ১৭০টি দেশ অংশ নেবে এবং এর সহ-আয়োজক হিসেবে জাতিসঙ্ঘ থাকবে। তিনি উল্লেখ করেন, 'মিয়ানমারের রাখাইন প্রদেশে একটা বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটেছে। এই বিপর্যয়ের মূল কারণ হলো সেখানে সিভিল ওয়ার চলছে এবং আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার আর্মির সংঘর্ষের কারণে আরও ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন।'

প্রেস সচিব আরও জানান, গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ৭০ হাজার বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, রোববার বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উচ্চপদস্থ প্রতিনিধি, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডা: খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা অব্যাহত রাখার কথা নিশ্চিত করেন।

reporter