ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

রোমানা আক্তারের নতুন জাতীয় রেকর্ডে শিরোনাম কেটেছে প্রথম দিনেই

reporter

প্রকাশিত: ০৮:১২:১৯অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:১২:১৯অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

রোমানা আক্তার।

ছবি: রোমানা আক্তার।

সেনাবাহিনীর সাঁতারু রোমানা আক্তার ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতে ভাঙলেন পুরোনো রেকর্ড

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শনিবার শুরু হয়েছে ম্যাক্সগ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। প্রথম দিনে নতুন ৪টি জাতীয় রেকর্ড হয়েছে, তবে দিন শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু রোমানা আক্তার।

রোমানা আক্তার মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক ইভেন্টে নতুন রেকর্ড তৈরি করে সোনার পদক জিতেছেন। তিনি ১ মিনিট ১৮.২৭ সেকেন্ড সময় নিয়ে এই রেকর্ড গড়েন।

রোমানার অর্জন আরো বড় হয়ে ওঠে যখন জানা যায়, সেনাবাহিনীর চাকরির সুবাদে তিনি জাতিসংঘ মিশনে সুদানে গিয়েছিলেন। সেখানে সৈনিক হিসেবে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতেন। দেড় বছর মিশনে থাকা শেষে তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে দেশে ফিরে আসেন এবং প্রথম জাতীয় সাঁতারে অংশ নিয়ে রেকর্ড গড়েন।

রোমানা বলেন, "সুদানে জাতিসংঘ মিশন থেকে ফিরে এটাই আমার প্রথম প্রতিযোগিতা। এতটা বিরতির পরও যে আমার পারফরম্যান্স ফিরিয়ে আনতে পেরেছি, এজন্য খুব ভালো লেগেছে।"

তিনি আরো জানান, সুদানে অনুশীলনের সুযোগ না থাকলেও সেনাবাহিনীর ফিজিকাল ট্রেনিং, সকালের পিটি, দৌড়, জগিং এবং হালকা স্ট্রেচিংয়ের মাধ্যমে ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছিলেন।

২০২১ সালে মরিয়ম খাতুনের তৈরি রেকর্ড ভেঙে রোমানা নতুন রেকর্ড করেছেন এবং বলেন, "আমি যে টাইমিং করেছি সেটা ক্যারিয়ারে কখনও করিনি। ৪ বছর বিরতির পরও এটা করতে পেরে খুব খুশি।"

জাতীয় সাঁতারের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

reporter