ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

রূপপুরে আবাসিক ভবন থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

reporter

প্রকাশিত: ০৩:০০:১১অপরাহ্ন , ০৪ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৩:০০:১১অপরাহ্ন , ০৪ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রিনসিটির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। তিনি রূপপুর প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। স্বামীসহ তিনি গ্রিনসিটির ওই ফ্ল্যাটে থাকতেন। পুলিশ জানায়, ভবনের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই রুশ নারী। খবর পেয়ে, আবাসিক গ্রিনসিটির চিকিৎসক গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রুশ নারীর মরদেহ উদ্ধারের পর সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঘটনার কারণে এমনটা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

reporter