ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

শাহবাগে ৫ ঘণ্টার অবরোধে স্থবির রাজধানী

reporter

প্রকাশিত: ০৫:৫১:২০অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৫:৫১:২০অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ২৯ ডিসেম্বর: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভে আজ সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় ৫ ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে পুরো এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দেয়। শাহবাগের আশপাশের সড়কে অ্যাম্বুলেন্সের সাইরেন আর যানবাহনের দীর্ঘ সারি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

শাহবাগ, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় এবং দেশের তিনটি প্রধান হাসপাতালের সংযোগস্থল হওয়ায় এ ধরনের অবরোধে সাধারণ মানুষ এবং রোগীদের ভোগান্তি চরমে পৌঁছায়। স্থানীয় ব্যবসায়ীরাও বিক্রি বন্ধ রেখে ক্ষতির সম্মুখীন হন। এ অবস্থায় ব্যবসায়ীসহ সাধারণ জনগণ শাহবাগ মোড়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করার দাবি জানান।

ডেমরা এলাকা থেকে স্ট্রোকের রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স যাত্রী আরিফ হোসেন জানান, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছানোর পর পুলিশ রাস্তা বন্ধ থাকার কথা জানায়। সেখান থেকে বিকল্প রাস্তায় যাওয়ার চেষ্টা করলেও শাহবাগের অবরোধের কারণে দ্রুত হাসপাতাল পৌঁছানো সম্ভব হয়নি।

সাধারণ পথচারীরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মোহাম্মদপুর থেকে গুলিস্তানগামী আরাফাত হোসেন বলেন, প্রায়ই শাহবাগে এ ধরনের আন্দোলন হয়। দুই দিন আগেও ডাক্তারদের আন্দোলন দেখে মনে হয়েছিল সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আজ আবার অবরোধ। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে।

গণপরিবহন চালকরাও এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন। রজনীগন্ধা পরিবহনের চালক রাজু মিয়া জানান, যাত্রীরা নেমে গেলেও বাস নিয়ে তিনি আটকে আছেন। সকাল থেকে কোনো সুরাহা না হওয়ায় তিনি উদ্বিগ্ন।

পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে তাদের ৫০ হাজার টাকা ভাতার দাবি নিয়ে আলোচনা হয়। পরে তারা বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন, যা দীর্ঘ সময় ধরে শহরের অন্যতম ব্যস্ত এলাকাকে স্থবির করে রাখে।

reporter