ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি নাগরিক: মুম্বাই পুলিশ

reporter

প্রকাশিত: ১১:৪৮:০৯পূর্বাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ১১:৪৮:০৯পূর্বাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশ বলছে, বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতের ঘটনায় আটক করা অভিযুক্ত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। অভিযুক্তের নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ, যিনি বিজয় দাস নামেও পরিচিত। তার বয়স ৩০ বছর।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি পাঁচ থেকে ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং এরপর থেকে মুম্বাইয়ে বসবাস করছিলেন। রবিবার ভোরে মুম্বাই থেকে ৩৫ কিলোমিটার দূরে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে খার থানায় রাখা হয়েছে।

মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম জানান, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি নাগরিক হওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তার কাছে কোনো বৈধ ভারতীয় নথি পাওয়া যায়নি। তবে কিছু জব্দ করা নথি থেকে তার বাংলাদেশি পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি মুম্বাইয়ে বসবাসের সময় নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস নামে পরিচিতি লাভ করেন। এছাড়া তিনি আরও কিছু ভিন্ন নাম, যেমন মোহাম্মদ ইলিয়াস ও বিজে ব্যবহার করতেন। পুলিশের ধারণা, অভিযুক্ত ব্যক্তি প্রথমবার সাইফ আলি খানের বাসভবনে প্রবেশ করেছিলেন এবং সেখানেই হামলার চেষ্টা করেন।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মুম্বাই ও আশপাশের এলাকায় বসবাস করতেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। এ ছাড়া তিনি একসময় মুম্বাইয়ের একটি পানশালায় কাজ করতেন।

এর আগে আরেক সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সাইফের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশও উদ্ধার করেছে।

reporter