ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

সারজিস আলমের পদত্যাগ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন

reporter

প্রকাশিত: ০৭:১২:৩৬অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:১২:৩৬অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি পদত্যাগের বিষয়টি জানান।

ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে সারজিস আলম উল্লেখ করেন, ফাউন্ডেশনটির গতি ত্বরান্বিত করার জন্য সেখানে গঠনতন্ত্র, কাঠামো এবং কার্যপ্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এসব পরিবর্তনের ফলে ফাউন্ডেশনে 'সাধারণ সম্পাদক' নামে কোনো পদ রাখা হয়নি।

ফেসবুকে দেওয়া তার পোস্টে সারজিস আলম লিখেছেন, "এখন থেকে 'এক্সিকিউটিভ কমিটি' পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে এবং চিফ এক্সিকিউট অফিসার (CEO) সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ CEO হিসেবে দায়িত্ব পালন করছেন।"

তিনি আরও বলেন, "ফাউন্ডেশনের 'গভর্নিং বডি' পলিসি মেকিংয়ের দায়িত্বে কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা ও চারজন উপদেষ্টা (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার, ICT) রয়েছেন।"

তিনি তার পোস্টে জানান, "আগে 'সাধারণ সম্পাদক' নামে কোনো পদ ছিল, কিন্তু এখন থেকে সেই পদটি নেই।"

এছাড়া, সারজিস আলম তার পদত্যাগের সময়কাল সম্পর্কেও তথ্য দেন। তিনি বলেন, "ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর, অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি ২১ অক্টোবর। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন আমি দায়িত্ব পালন করি এবং এরপর আমি পদ থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথোরিটি ৭ জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি।"

তিনি আরও জানান, ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮২৬ শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে, এবং প্রায় ১১ হাজার ভ্যারিফাইড আহতের মধ্যে ২ হাজার আহতকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।

পদত্যাগের কারণ হিসেবে সারজিস আলম উল্লেখ করেন, "যতদিন পর্যন্ত আমি ফাউন্ডেশনে সময় দিতে পেরেছি, ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে যে, এখন থেকে ফাউন্ডেশনে যথেষ্ট সময় দেওয়া সম্ভব হবে না, তখন আমি পদত্যাগ করেছি। আমার কাছে, আমার সীমাবদ্ধতাগুলো স্বীকার করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়; বরং এতে সৎ সাহস প্রয়োজন।"

তিনি আরো বলেন, "আমি চেষ্টা করেছি আমার দায়িত্বে সৎ থাকতে এবং ফাউন্ডেশনের উদ্দেশ্য পূরণে অবদান রাখতে।"

reporter