ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সাভারে চালবোঝাই ট্রাক ডাকাতি, উদ্ধার করলেন সার্জেন্ট মোহাম্মদ হাসানাত

reporter

প্রকাশিত: ১০:১০:২২অপরাহ্ন , ২০ মার্চ ২০২৫

আপডেট: ১০:১০:২২অপরাহ্ন , ২০ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা আরিচ মহাসড়কে মানিকগঞ্জ থেকে সাভার উপজেলায় প্রবেশ মুখ এলাকায় ১০-১১ সদস্যের একটি ডাকাত দল মাইক্রোবাসযোগে এসে চালক ও হেলপারকে হাত পা বেধে রস্তার পাশে ফেলে দিয়ে ২২টন চালবোঝাই একটি ট্রাক (যশোর ট ১১-৫৯১৫) ডাকাতি হয়েছে। বুধবার (১৯ মার্চ ২৫) ভোরে ২২টন চালবোঝাই ট্রাকটি মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে থেকে উদ্ধার করেন মিরপুর ট্রাফিক বিভাগের দারুসসালাম জোনের সার্জেন্ট মোহাম্মদ হাসানাত সহ সঙ্গীয় ফোর্স। পুলিশের উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পুলিশ জানায়, দারুসসালাম জোনের টি আই এডমিন মাহফুজ এর তথ্যের ভিত্তিতে চাল ভর্তি একটি ট্রাক ডাকাতি করে গাবতলী বেড়ীবাধ হয়ে প্রথমে নবোদয় হাউজিংয়ে অবস্থান করছে। সার্জেন্ট মোহাম্মদ হাসানাত সহ সঙ্গীয় ফোর্স প্রতিটি অলিগলি খুঁজে দেখে না পেয়ে পরবর্তীতে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রধান গেটের সাথে গাড়িটিকে সনাক্ত করতে পারেন।যাহার নাম্বার যশোর ট ১১-৫৯১৫। সার্জেন্ট মোহাম্মদ হাসানাত স্মৃতিসৌধের কন্ট্রোলরুমে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজের মাধ্যমে চারজন লোককে দেখতে পান যাহারা গাড়িটি রেখে চলে যায়। সার্জেন্ট মোহাম্মদ হাসানাত মোহাম্মদপুর থানা'কে অবগত করেন। প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর গাড়িটির ড্রাইভার এবং হেল্পার অক্ষত অবস্থায় গাড়িটিকে এসে সনাক্ত করে। পরবর্তীতে তাদের জবানবন্দি নেওয়া হয় এবং মোহাম্মদপুর থানার এসআই নাসিম'কে গাড়ি মালামাল এবং ড্রাইভার ও হেলপার'কে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানার এস আই নাসিম বলেন, পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে ফোন পেয়ে দারুসসালাম জোনের সার্জেন্ট মোহাম্মদ হাসানাত সহ সঙ্গীয় ফোর্সদের কাছ থেকে ২২টন চালবোঝাই একটি ট্রাক ও ড্রাইভার ও হেলপার'কে উদ্ধার করা হয়েছে। গাড়িটিকে জিডি মূলে জব্দ তালিকায় থানায় রাখা হয়েছে। সাভার থানা এলাকা থেকে ট্রাকটি ডাকাতি হয়েছে। গাড়ির মালিক সাভার থানায় মামলা বা জিডি করে আমাদের কাছ থেকে গাড়িটি বুঝে নিবেন।

-বাহাউদ্দীন তালুকদার


reporter