ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সদরঘাটে সাজ্জাদের চাঁদাবাজি ও অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ

reporter

প্রকাশিত: ০১:২৫:৩৯অপরাহ্ন , ০৩ মার্চ ২০২৫

আপডেট: ০১:২৫:৩৯অপরাহ্ন , ০৩ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা সদরঘাট এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা বলে পরিচয় দেয়া সাজেদুল ইসলাম সাজ্জাদ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অসহায় মানুষের ব্যবসা-বাণিজ্য ছিনিয়ে নিয়ে নিরীহ, শান্তিপ্রিয় মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে সদরঘাটে বিভিন্ন ব্যবসায়ী তার জন্য অতিষ্ঠ হয়ে ব্যবসা বন্ধ করার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। অনেকে ইতোমধ্যে ব্যবসা বন্ধ করে দিয়ে অসহায় জীবন যাপন করছে।

সদরঘাট লেডিস পার্ক মার্কেটের ৩য় তলায় নৌযান শ্রমিক দলের একটি অফিস নিয়ে বসেছে সাজ্জাদ। এখানে বসে বিভিন্ন ব্যবসায়ীকে ডেকে এনে চাঁদাবাজি করা হচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। লঞ্চের ক্যান্টিন মালিক, তেল ব্যবসায়ী, ফুটপাতের হকার, ট্রলার ব্যবসায়ী কেউই তার অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন না।

সাজেদুল ইসলাম সাজ্জাদ লঞ্চের একজন সামান্য বেতনের কেরানি থেকে আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এই ভুয়া নেতার অত্যাচার। স্থানীয় ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।

reporter