ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

reporter

প্রকাশিত: ০২:৩৬:৫৩অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০২:৩৬:৫৩অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ছবি: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা সমাধানে কৌশলী ও বিচক্ষণ হতে হবে। তিনি জানান, সীমান্ত ব্যবস্থাপনায় কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে কোনো অপরাধী বা সন্ত্রাসী সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে না পারে।

সোমবার সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অপরাধ ও চোরাচালান রোধে কঠোর অবস্থান

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রমে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সীমান্তরক্ষায় দায়িত্বপ্রাপ্তদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।

নির্বাচন নিয়ে সরকারের অঙ্গীকার

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য করা একটি বড় দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালনে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

reporter