ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

শীর্ষ সন্ত্রাসীদের পুনরায় আটক করার প্রক্রিয়া শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৯:১১:৫৬অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৯:১১:৫৬অপরাহ্ন , ২৬ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের পুনরায় আটক করার প্রক্রিয়া শুরু হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া, পলাতক আসামীদের গ্রেফতার করতে সরকারের কার্যক্রম চলমান থাকবে।

রোববার, ২৬ জানুয়ারি, ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, এবং তা নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে। তিনি জানান, ৫ আগস্টের কারাগার থেকে পলাতক আসামিদের মধ্যে অধিকাংশকে পুনরায় আটক করা হয়েছে, তবে এখনও প্রায় একশতাধিক আসামী পলাতক রয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের গ্রেফতার করার কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ কোনো স্বল্পতার মধ্যে নেই, এবং চুরি ও ছিনতাই কমাতে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "পলাতক আসামীদের আটক করতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের পুনরায় আটক করার প্রক্রিয়া শুরু হবে।" তিনি আশ্বাস দেন, যারা আটক হবে তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া, জুলাই-আগস্টে আহত বন্দিদের পুনর্বাসনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

পুলিশের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, "পুলিশের কোনো স্বল্পতা নেই, তবে তাদের কাজের প্রতি আগের যে উদ্যোম ছিল, তা এখন আর দেখা যায় না।"

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, কারাগারে বন্দিদের স্বজনদের ভোগান্তি কমাতে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এখন থেকে "09612021690" নম্বরে কল করে বন্দিদের স্বজনরা দেশের ৬৮টি কারাগারে থাকা বন্দিদের তথ্য জানতে পারবেন। এই হেল্পলাইনের মাধ্যমে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, শারীরিক অবস্থা, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি, অভিযোগ বা পরামর্শও দেওয়া যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারের অবস্থা সম্পর্কে বলেন, "কারাগারে সব কিছু ঠিকঠাক আছে, তবে কারাগারের ধারণক্ষমতার চেয়ে কিছুটা বেশি বন্দী রয়েছে।"

reporter