ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

শীতের তীব্রতায় কাঁপছে দিনাজপুর

reporter

প্রকাশিত: ১২:৩৯:২৪অপরাহ্ন , ০৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৩৯:২৪অপরাহ্ন , ০৭ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দিনাজপুরে শীতের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। তীব্র ঠান্ডা হাওয়া এবং ঘন কুয়াশার কারণে পুরো জেলা জুড়ে শীতের দাপট অনুভূত হচ্ছে। হিমালয়ের কাছাকাছি অবস্থান এবং সাম্প্রতিক আবহাওয়ার পরিবর্তনের ফলে জেলার মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ এই প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে চারপাশে এক ধরনের হিমশীতল পরিবেশ বিরাজ করে। রাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা আরও কমে যায় এবং পুরো জেলা ঢেকে থাকে ঘন কুয়াশায়। এর সঙ্গে সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাস শুরু হওয়ায় তীব্র শীত অনুভূত হয়।

দিনাজপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছিন্নমূল এবং দিনমজুর মানুষেরা এই তীব্র ঠান্ডার সঙ্গে লড়াই করে দিন পার করছেন। কেউ কেউ উন্মুক্ত জায়গায় আগুন জ্বালিয়ে শীত থেকে সাময়িক পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন। শীতের প্রকোপ সত্ত্বেও জীবিকার তাগিদে মানুষ কাজে বের হচ্ছেন। ঠান্ডার কারণে কৃষি ও শ্রমজীবী মানুষ তাদের দৈনন্দিন কাজ করতে গিয়ে ব্যাপক ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, এদিন সকাল ছয়টায় জেলার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের এই অঞ্চলের সর্বনিম্ন। তিনি আরও জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার।

তাপমাত্রার এই নিম্নগতি এবং ক্রমাগত ঠান্ডা বাতাস দিনাজপুরের মানুষের দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলেছে। বিশেষ করে দরিদ্র ও ছিন্নমূল মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে। তাদের শীতবস্ত্রের অভাব এবং উপযুক্ত আশ্রয়ের অভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খেতে হচ্ছে।

শীতের প্রকোপের এই সময়টিতে স্থানীয় প্রশাসন এবং সাহায্য সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। শীতবস্ত্র বিতরণ এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদান করে এই সংকটময় পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

reporter